শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

১২ নভেম্বর রাঙামাটি রাজবন বিহারে ৪৮তম কঠিন চীবর দান উদযাপন করা হবে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

রাঙামাটির রাজবন বিহারে আগামী ১২ নভেম্বর-২০২১ ৪৮তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ৪ নভেম্বর সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্বে করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারী কমিশনার মো. দিদারুল আলম, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো. খোরশেদুল আলম চৌধুরী, রাঙামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি দীপক খীসা, সাধারণ সম্পাদক অমিয় খীসা, সিভিল সার্জন কার্যালয়ের সুপতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারি প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, কোতয়ালী থানার ওসি মো. কবির হোসেন, এনএসআই এর সহকারি পরিচালক মো. রেজওয়নুল হক, পিডিবির সহকারি প্রকৌশলী মো. এরশাদ আলী, জনস্বাস্থ্য বিভাগ এর সহকারী প্রকৌশলী সজল চক্রবর্তী, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর বর্তমান সময়ের বাস্তবতায় এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ১২ নভেম্বর সংক্ষিপ্তাকারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এবছরও গতবছরের মত বেইন বুনন অনুষ্ঠান অনুষ্ঠিত হবেনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।