শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে।এবারের প্রতিপাদ্য ছিলো “মুজিববর্ষে শপথ করি দূর্যোগে জীবনসম্পদ রক্ষা করি”।আগামী ৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।

আজ বৃহস্পতিবার (৪নভেম্বর)রামগড় ফায়ার সার্ভিস কার্যালয় চত্ত্বরে দিনের শুরুতে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহন করেন ৪৩ রামগড় বিজিবির অধিনায়ক লে:কর্ণেল আনোয়ারুল মাযহার। সালাম গ্রহণ শেষে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।উদ্বোধন শেষে রামগড় ফায়ার সার্ভিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রামগড় স্টেশনে কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ রামগড় বিজিবির অধিনায়ক লে:কর্ণেল আনোয়ারুল মাযহার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শামীম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

রামগড় স্টেশন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন জানান আগামী ৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।এ উপলক্ষ্যে পুরো উপজেলায় সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরন,উদ্বার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন,যান্ত্রিক র্যালী বের করা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।