শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ইউপি নির্বাচন- আগৈলঝাড়ায় সহিংসতায় আহত-৫

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ নভেম্বর, ২০২১

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলার আগৈলঝাড়া উপজেলার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ইউপি সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের সংঘাতে পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত এক জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দিবাগত রাতে থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টিউবয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থকদের ওপর পশ্চিম খাজুরিয়া এলাকায় বসে হামলা চালানো হয়। পোস্টার ছেড়ার অপরাধে প্রতিদ্বন্ধী আপেল মার্কার প্রার্থী শামীম মিয়া লিকচানের সমর্থকরা এ হামলা চালায়।
এ সময় উভয়পক্ষের হামলা ও পাল্টা হামলায় আব্দুল হক, রিপন মিয়া, মামুন মিয়া, আলামিন মিয়া, হাফিজুল মিয়া আহত হয়। গুরুত্বর আহত আব্দুল হককে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টিউবয়েল মার্কার প্রার্থী ইউনুস মিয়া বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।