যথাযোগ্য মর্যাদায় ০৩ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেল হত্যা দিবস পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, প্রধান অতিথি বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্লা, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, চাখার ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম টুকু, পৌর আওয়ামীলীগ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সাংগঠনিক সম্পাদক এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি এস মিজানুল ইসলাম, সৈয়দকাঠী ইউনিয়ন নির্বচনের আওয়ামীলীগ প্রর্থী মোঃ আনোয়ার হোসেন মৃর্ধা সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
বানারীপাড়ায় জেল হত্যা দিবস পালন
প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ নভেম্বর, ২০২১