শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সেনুয়া ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
আসন্ন ইউপি নির্বাচন  কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২নং সেনুয়া  ইউনিয়নে দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে  আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে চৌধুরী হাট  উচ্চ বিদ্যালয়ে  এ সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবেল সিংহের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ‌্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,
সভা সঞ্চালনা করেন  সেনুয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি।
সভায় সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ,মহিলালীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত  করার জন্য দলকে সুসংগঠিত করার এবং কাধে কাধ রেখে কাজ করার আহবান জানানো হয়।
বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর সঞ্চালনায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর প্রস্তাব ও সমর্থনকারীর মাধ্যমে আগামী ইউপি চেয়ারম্যান নির্বাচনের প্রার্থীর নাম সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোবেল সিংহ, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত  সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী আহসান উল্লাহ চৌধুরী,সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মহাদেব চন্দ্র, সহ ৫ জনের নাম সংরক্ষণ  করেন। পরবর্তীতে প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।
কারণ মাননীয় প্রধানমন্ত্রী সব খোঁজ খবর ঢাকায় বসে রাখেন তিনি অনেক বুঝেন কাকে মনোনয়ন দিলে দলের জন্য মঙ্গল হবে তিনি তাকেই মনোনয়ন দিবেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।