শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ নভেম্বর, ২০২১

জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদ, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।