শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ নভেম্বর, ২০২১

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে বর্ষা আক্তার (১৫) নামের এক কিশোরী। কিশোরী বর্ষা উত্তর চাঁদশী গ্রামের নুর ইসলাম সরদারের কন্যা ও চাঁদশী ইশ্ব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
সোমবার দুপুরে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলার উত্তর চাঁদশী গ্রামে কিশোরীর বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিয়েটি বন্ধ করেন তিনি (ইউএনও)। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, এসআই নাসির হোসেন, পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে কিশোরীর পিতা নুর ইসলাম সরদারকে এক হাজার টাকা জরিমানা এবং কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেনা মর্মে কিশোরীর পিতার কাছ থেকে মুচলেকা রেখে বিয়ের সকল আয়োজন বন্ধ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।