শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় যুব দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ নভেম্বর, ২০২১

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর আটোয়ারীর আয়োজনে সোমবার ( ১ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ আরিফ হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। আলোচনার শুরুতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম ও সফলতার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) মোঃ আওলাদ হোসেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা বীরের জাতি। আমাদের যুবরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য আশার আলো নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা তাদের লক্ষ্যে পৌছে যাবে এবং সফল হবে। বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনা শুধু বঙ্গভবনে বসে থাকেন না। বাংলাদেশ কিভাবে ভাল থাকবে সেই চিন্তা চেতনা নিয়ে সব সময় ভাবেন শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুই স্বপ্ন দেখেন না। স্বপ্ন তিনি বাস্তবে পুরণ করে দেখান। বাংলাদেশ আজ অনেক ভাল অবস্থানে রয়েছে। আলোচনা শেষে যুব প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র সহ ২৯জন যুব ও যুব মহিলার মাঝে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।