শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় জাতীয় যুব দিবস পালন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ নভেম্বর, ২০২১
সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উপজেলা  মিলনায়তনে “দক্ষ যুব সমাজের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে বানারীপাড়ায় জাতীয় যুব দিবস-২০২১ পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা  নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। স্বাগত বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহানাজ আক্তার। আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, মোঃ নুরুল হুদা তালুকদার, শিক্ষা অফিসার  মোঃ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণী সম্পদ সার্জন  মোনামী রহমান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, পৌর ছাত্রলীগ সভাপতি সুমন দেবনাথ প্রমূখ। সভায় স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানকারী রুবিনা আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে ১৪ জন যুবদের মধ্যে ৫ লাখ ৭০ হাজার টাকা চেক প্রদান সহ প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।