শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

যথাযোগ্য মর্যাদায় নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ নভেম্বর, ২০২১
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে।
 নান্দাইল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল র‌্যালী আলোচনা সভা ঋণের চেক সার্টিফিকেট ক্রেস্ট বিতরণ।
প্রথমে   সকাল দশটায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাট্য র‌্যালী বের হয়ে তা ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে উপজেলা পরিষদ হল রুমের সামনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে  উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিনের  সঞ্চালনায় ও নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ আবুল মনসুর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পৌরমেয়র মো.রফিক উদ্দীন ভুইয়া, কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দীন আহম্মদ প্রমুখ,সাংবাদিকদ এনামুল হক বাবুল, আলম ফরাজি, যুব উদ্যোগক্তা আবু হানিফ সরকার প্রমূখ।
আলোচনা সভা শেষে ৩৮জন যুব আত্নকর্মী ও উদ্যোগক্তার মাঝে ক্রেস্ট ও সনদপত্র,১৪ জন আত্নকর্মীর মাঝে  ১০ লাখ টাকার চেক, পরিবার ভিত্তিক ২১ জনকে ২০ হাজার করে ৪ লাখ ২০ হাজার টাকা ঋণ, পোশাক তৈরি ও গরু মোটাতাজাকরণ বিষয়ক দুটি ব্যাচের  ৬০ জনকে সনদপত্র সহ যাতায়াত ভাতা বাবদ ৬শ টাকা হারে ৩৬ হাজার টাকা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে বই, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, চাকরির পিছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে নিজেরা আত্নকর্মী ও উদ্যোগক্তা হন।যুবক যুবারাই বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে ভূমিকা রাখবে।  নান্দাইলে একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।