“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রদিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। পরে প্রধান অতিথি প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের হাতে যুব ঋণের চেক তুলে দেন এবং যুব প্রশিক্ষনের উদ্বোধন করেন।
#চলনবিলের আলো / আপন