শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ নভেম্বর, ২০২১
” দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে  ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সরকারি স্বাস্থ্য বিধি মেনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভিন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান, প্রেস ক্সাংলাব সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা,সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে  প্রশিক্ষিত যুবককে সনদপত্র প্রদান, ৪ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋনের চেক ও বিভিন্ন গাছের চারা বিতরন করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।