শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের প্রতিটা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী সমবায়- মহাপরিচালক

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস।
রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজ হলরুমে বঙ্গবন্ধুর গণমূখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের অংশগ্রহন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ভাবনার একটি অংশ হিসেবে দেশের প্রতিটা গ্রামকে শহরে রুপান্তর করতে চান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, সারাদেশে ১০টি “বঙ্গবন্ধু মডেল গ্রাম” গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেছেন সরকার। এরমধ্যে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ ও মুলাদী উপজেলার কাজিরচর গ্রামকে বঙ্গবন্ধু মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত সচিব মোঃ জাকির হোসেন আকন্দ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।