শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অপুর জনসভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
টাংগাইলের নাগরপুরে আসন্ন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মো. শাহীদুল ইসলাম অপুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
 রোববার (৩১ অক্টোবর), সকালে তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তেবাড়িয়া পঞ্চায়েত কমিটি এ জনসভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেনের সঞ্চালনায় এবং তেবাড়িয়া পঞ্চায়েত কমিটির সভাপতি হামিদুর রহমান খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংকের সাবেক ডিজিএম সাইদুর রহমান, যুগ্ম সচিব(অবঃ) বিএম গোলাম ফারুক, বিশিষ্ট সাংবাদিক খান মোহাম্মদ খালিদ, তেবাড়িয়া গ্রামের কৃতি সন্তান আকতার হোসেন ভুইয়া, মিজানুর হোসেন ভুইয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী মো. শাহীদুল ইসলাম অপু বলেন, আমি আপনাদের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আপনারা আমার পাশে থেকে নৌকায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিবেন।
সমাজে অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। সলিমাবাদ বাসীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণে দূর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠনে আপনারা আমার পাশে থাকবেন। শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক ও খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে সলিমাবাদ বাসীর ভাগ্য উন্নয়নে এবং স্থানীয় সাংসদ গনমানুষের নেতা জনাব আহসানুল ইসলাম টিটুর হাতকে শক্তিশালী করার সুযোগ চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। আশাকরি আগামী ২৮ নভেম্বরে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন -ইনশাল্লাহ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।