শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তীক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর),সকালে  উপজেলা কৃষি অফিসের  আয়োজনে  কৃষকদের মাঝে এ সার ও সরিষার বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ  আহসানুল ইসলাম টিটু।
২০২০-২১ অর্থবছরে সরিষা  আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে এবং  উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রুবেল আহমেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী ( এলজিইডি)  মোঃ মাহবুবুর রহমান,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।এসময় প্রত্যেককে এক বিঘা জমির জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি (ড্যাপ স্যার) সার ও ১০ কেজি এমওপি সার (মিউরেট অব পটাশ) দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।