শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
 টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর), নাগরপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আসন্ন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ টি ইউনিয়নে আ’লীগ থেকে মনোনীত চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীবৃন্দ। মোঃ কুদরত আলী(নাগরপুর সদর ইউনিয়ন), মো. আনিসুর রহমান আনিস(সহবতপুর ইউনিয়ন),  শেখ সামছুল হক(গয়হাটা ইউনিয়ন), মো. হাশেম মিয়া (দপ্তিয়র ইউনিয়ন), মো. হামিদুর রহমান লালন(ভাদ্রা ইউনিয়ন), মো. মতিয়ার রহমান(ধুবড়িয়া), মো. জজ কামাল (মামুদনগর), মো. শরিফুল ইসলাম (মোকনা ইউনিয়ন), মো. শামীম খান (পাকুটিয়া ইউনিয়ন), মো. শওকত হোসেন (বেকড়া ইউনিয়ন), মো. শাহীদুল ইসলাম অপু(সলিমাবাদ ইউনিয়ন) সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।