শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

হিউম্যানিটি মুভমেন্ট’র সীরাতুন্নবী সাঃ কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
হিউম্যানিটি মুভমেন্ট অব বাংলাদেশ এর আয়োজিত সীরাতুন্নবী সাঃ কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ২ টায় সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুছাদ্দিক আহমদ সভাপতিত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সীরাতুন্নবী সাঃ কনফারেন্সে বক্তারা বলেন, আমরা যদি ব্যক্তিগত,পেশাগত, পারিবারিক, সামাজিক,অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে বিশ্ব নবী (সাঃ) কে অনুসরণ করতে পারি, তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে। আর এ জন্য যুব সমাজকে নবীজী (সাঃ) জীবনাদর্শ অনুকরনে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
সীরাতুন্নবী সাঃ কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন মারকাযুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ শেখ
মুজিবুর রহমান, সংগঠনের মহাসচিব আব্দুল হাই আল হাদী, যুগ্ন মহাসচিব মুহাফিজুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, হাফিজ আলমগীর গাজী, শাহ আলম, মোহাম্মদ আলী, গোলাম রহমান খান রাওহা, হাসান ইমন, শাহ আলম, খালিদুর রহমান প্রমুখ।
হিউম্যানিটি মুভমেন্ট অব বাংলাদেশ আয়োজিত   সীরাত বক্তব্য ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।