নীলফামারীর ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসেবে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, নীলফামারী জেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার সোলায়মান আলী, ডোমার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন মডেল কেয়ার টেকার এমতাজ আলী প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখার নির্মিত্তে উপজেলার ১৭২ জন শিক্ষক শিক্ষিকা এবং আলেম ওলামাগন উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১