শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

চৌহালীতে উমারপুর ইউনিয়নে হেলাল বিএসসির পক্ষে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
 সিরাজগঞ্জের  চৌহালীতে  আসন্ন ইউনিয়ন পরিষদ  নির্বাচনে ইউনিয়ন  আ’লীগের  সাধারণ  সম্পাদক  হেলাল উদ্দিন বিএসসির  জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তার মৃত পিত  আলহাজ্ব আব্দুস সোবাহান মুন্সীকে রাজাকার  আখ্যায়িত  করে সংবাদ  প্রকাশ ও  মিথ্যা অপ প্রচার   করায় এর প্রতিবাদে মানববন্ধন  করেছে স্থানীয়রা।
 বৃহস্পতিবার সকালে উমারপুর  ইউপির আগশিমুলিয়া   সোল বাজারে  ইউনিয়ন  আ’লীগ ও এলাকা বাসির ্  আয়েজনে ইউনিয়ন  আ’লীগের  সহ সভাপতি আলহাজ্ব  আব্দুর  রশীদ মাস্টারের সঞ্চালনে ও ইউনিয়ন  আ’লীগের  সহ -সভাপতি নজরুল  ইসলাম  মাস্টারের  সভাপতিত্বে  বক্তব্য  রাখেন, গাজী ইয়াসীন আলী, আঃ হাই মন্ডল, নুর ইসলাম, ফটিক,  উমারপুর  ইউনিয়ন  ছাত্রলীগের  সভাপতি ওমর আলী সরকার, যুবলীগ  সভাপতি নজরুল  ইসলাম  মাষ্টার,ওয়ার্ড আ’লীগের  সভাপতি  আব্দুর  রাজ্জাক ফটিক,ইউপি সদস্য আরফান আলী ও ছাত্রলীগ নেতা মকবুল হোসেন প্রামাণিক প্রমূখ ৷  প্রতিবাদ সভায় বক্তরা বলেন ইউনিয়ন  আ’লীগের  দুবারের  নির্বাচিত সাধারণ  সম্পাদক হেলাল উদ্দিন  বিএসসি ১৯৯০ সাল থেকে ইউনিয়ন  ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ সহ ইউনিয়ন  আ’লীগের  রাজনীতিতে নিজেকে সক্রিয়ভাবে আত্ননিয়োজিত হোন ৷ সংগঠনের ভুমিকা রাখায় ২০০৬সালে ইউনিয়ন  আ’লীগের  ভারপ্রাপ্ত  সাধারণ  সম্পাদকের  দায়িত্ব পান এবং দুইবার পুণঙ্গ সাধারণ  সম্পাদক  নির্বাচিত হয়৷ পরে বক্তরা বলেন হেলাল  উদ্দিন  বিএসসির  পরিবার শতভাগ আ’লীগের  রাজনীতে জড়িত তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে মিথ্যে ও বানোয়াট  সংবা দ  ও মিথ্যা অভিযোগের  তীব্র  নিন্দা ও প্রতিবাদ  জানান।  এছাড়াও মুক্তি যোদ্ধারা বলেন, হেলাল উদ্দিন ও তার পিতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের সাক্ষর ও সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র মুলক আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।