শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

জামালপুরের ইসলামপুরে চেয়ারম্যান শহিদুল্লার মনোনয়ন বাতিল দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল্লার মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।দাবী মোদের একটাই শহিদুল্লাহ ছাড়া নৌকা চাই। ২৮ অক্টোবর সকাল ১০-টায়  চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর মোল্লাপাড়া মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মাদকাসক্ত দুর্নীতিবাজ ও ঘুষখোর চেয়ারম্যান শহিদুল্লার মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান।

পরে চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলীনুরের সমর্থকরা বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

উপজেলা আওয়ামী লীগের সূত্র জানায়, কেন্দ্র থেকে রোববার বিকালে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে চরগোয়ালিনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল্লাহ সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সমর্থকরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।