শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলের গোপালপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কলেজ মাঠে সম্প্রীতি সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি শান্তি শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগে আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলমগীর কবির রানা, ইকবাল হোসাইন, কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, যুগ্ম আহবায়ক হাবিব, মুরাদ, রাসেল, শুভ প্রমুখ। এ সময় উপজেলা ও কলেজ ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
সমাবেশে গোপালপুর সরকারি কলেজ শাখার যুগ্ম আহবায়ক কবির হোসেন বলেন, রংপুরের পীরগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সহিংসতার ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে গোপালপুর উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ সব সময় সোচ্চার রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।