শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ, আন্তঃযোগাযোগ স্থাপন ও সহায়তা শীর্ষক কর্মশালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ, আন্ত:যোগাযোগ স্থাপন ও সহায়তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা,পঞ্চগড়ের আয়োজনে এবং সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের অর্থায়নে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আলো সোসাইটি ঢাকার সহযোগিতায় বুধবার (২৭ অক্টোবর) আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা আটোয়ারী কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ আবুল বাশার। স্থানীয় কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় কর্মশালার উদ্দেশ্য বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা বিলকিস আকতার জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ ইয়ারুন্নেছা। আরো বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, লেপ্রসী মিশন,পঞ্চগড় জেলা প্রতিনিধি ওমর ফারুক সুমন, জেলা সংস্থার সিআরপি মোঃ রোকনুজ্জামান, আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জফর আলী প্রমুখ। কর্মকর্তাগণ বলেন, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা পাওয়া অসহায় প্রতিবন্ধীদের অধিকার। বর্তমান সরকার প্রতিবন্ধীদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। প্রতিবন্ধীদের অবহেলা করার দিন শেষ। কর্মকর্তাগণ বলেন, সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। লেপ্রসী মিশনের জেলা প্রতিনিধি বলেন, এই কর্মশালার উদ্দেশ্য হলো, কুষ্ঠ ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত বিভিন্ন দল ও সংস্থার সদস্যদের স্থানীয় সরকার বিভাগ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কৌশলগত সহায়তা করা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।