শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমিলা রানী রায় (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে ২৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে। মৃত সমিলা রানী রায় ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর (শিমলতলা) গ্রামের মুক্তা চন্দ্র বর্মনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ ঘরে টিভির ডিস লাইনের ক্যাবলের সাথে নারিকেল তেলের টিনের কৌটা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান সীমান্ত  কুমার নির্মল বর্মন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।