শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা নুরুর শোক সভায় মানুষের ঢল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল ইসলাম নুরুর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রেজাউল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ,গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম, অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রয়াত নুরুল ইসলাম নুরুর ছোট ভাই গোলাম মোস্তফা আঙ্গুর, আলহাজ্ব মারুফ হাসান জামী, আসাদুজ্জামান সোহেল, শাহ আলম মাষ্টার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ,কৃষকলীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
বক্তারা প্রয়াত নুরুল ইসলাম নুরুর জনসেবামূলক কর্মকাণ্ড ও দলকে সুসংগঠিত করতে তাঁর ভুমিকার স্মৃতিচারণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।