শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ”এই শ্লোগানকে সামনে রেখে, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক- সুজন ভূঞাপুর শাখার আয়োজনে (২৫ অক্টোবর) সোমবার বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক- সুজন ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: মাসুদুল হক মাসুদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল,ফলদা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু , অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন, পৌর সুজনের সভাপতি আব্দুস সালাম, উপজেলা সুজনের সহ-সভাপতি আকতার হোসেন খান, অর্জুনা হাজ্বী ইসমাইল খান কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার খান প্রমুখ।
বক্তারা সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর উপজেলা কমিটির সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।