শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মানের একাডেমিক ভবনটি রবিবার (২৪ অক্টোবর) সন্ধায় ফলক উম্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলামের সভপতিত্বে বিদ্যালয প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথি এমপি মজাহারুল হক প্রধান বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের পৌর মেয়র ও পঞ্চগড় জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, ওসি ইজার উদ্দিন, সহকারী প্রকৌশলী (শিক্ষা) আকতারুজ্জামান, আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল আলম চৌধুরী, আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাক্কারুল আলম কচি, যুগ্ম সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা) শাহা আলম। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অবদান এবং দেশ ও দেশের মানুষের উন্নয়নে শেখ হাসিনা সরকারের অপরিহার্যতা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক এই একাডেমিক ভবন নির্মানের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোরম শিক্ষা পরিবেশ ও বিদ্যালয়ে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।