শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে হাতেম আলী তালুকদারের ২৪ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গোপালপুর পৌরসভার প্রতিষ্ঠাতা জননেতা আলহাজ্ব হাতেম আলী তালুকদারের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভ অনুষ্ঠিত হয়।

(২৪ অক্টোবর) রবিবার দুপুরে মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে সুতি ভি এম সরকারি
পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম আব্দুস সালাম, এডভোকেট কে এম আব্দুল গফুর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান (দাদুভাই), উপজেলা পরিষদ বাইস চেয়ারম্যান মো. মীর রেজাউল হক, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হাই, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউনিয়ন সাবেক সভাপতি মো.খায়রুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ তালুকদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি শিখা আক্তার, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।
আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।