শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ইএসডিও-এসইপি প্রকল্পের আওতায় পরিবেশ অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর রবিবার দুপুরে রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে  এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার পূর্বে, অগ্নি নির্বাপনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স(ডিএডি) ফারহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,প্রকল্প ব্যবস্থাপক ইএসডিও-সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) আবু বককর সিদ্দিক আবু, ডকুমেন্টশন অফিসার প্রত‍্যয় চ্যাটার্জী ও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার এম, এ কাহার বকুল উপস্থিত ছিলেন। এতে রুহিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস টিমের অন্যান্য সদস্যরা  অংশ গ্রহণ করেন।
ফায়ার সার্ভিস ইউনিটের ফাইটার সদস্যরা অগ্নি নির্বাপন মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দিয়ে বিভিন্ন কৌশলে আগুন নিভিয়ে দেন। আগুন দেখে তাৎক্ষনিক করনীয়, সিলিন্ডারের আগুন নিভানো, সিলিন্ডার সমান বালতির মাধ্যমে কিভাবে আগুন নিভানো, ভিজা কম্বল বা কাথা ভিজিয়ে আগুন নিভানো এবং ড্রামে আগুন দিয়ে ভেজা বস্তা দিয়ে আগুন নিভানোর কৌশল শিখিয়ে দেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।