শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগৈলঝাড়ায় চিকিৎসকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

দেশের বিভিন্ন পূজা মন্ডপে প্রতীমা ভাংচুর, মন্দিরে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শাখার উদ্যোগে আগৈলঝাড়ায় মানববন্ধন করেছেন চিকিৎসকেরা।
বিএমএর’র বরিশাল জেলা কমিটির প্রচার সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে ও ঘর বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহŸান জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, ডা. সমীরণ হালদার, ডা. সৈকত জয়ধর, ডা. জাহেদ হোসেন, ডা. রাজু বিশ্বাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান হিসাব কর্মকর্তা মিজানুর রহমান সিকদার, স্যানিটারী ইন্সেপেক্টর সুক লাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মিজানুর রহমান, ল্যাব টেকনোলজিষ্ট জাকির হোসেন, ষ্টোরকিপার শাহআলম, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।