শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন এর বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
টাংগাইলের নাগরপুর উপজেলায় অবস্থিত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মরহুম  মীর দেলোয়ার হোসেন এর হাতের গড়া প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের  ইংরেজী বিভাগের সিনিয়র শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন ও অফিস স্টাফ মো.মজিদ সিকদার  এর অবসরকালীন আবেগময় পরিবেশে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার,২৩ অক্টোবর ২০২১ খ্রি.দুপুরে প্রধান শিক্ষকের কার্যালয়ে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সম্মানিত সভাপতি মীর মোহাম্মদ আলী চুন্নু সাহেবের সভাপতিত্বে ও সুযোগ্য প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমানের পরিচালনায়  ইংরেজী বিভাগের সিনিয়র শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন ও অফিস স্টাফ মো.মজিদ সিকদার  এর অবসরকালীন আবেগময় পরিবেশে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়ী অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী ইংরেজী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন সাহেব ও অফিস স্টাফ মো.আ.মজিদ সিকদার এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন চাকুরী কালীন সময়ে তারা কর্ম দিবসে কখনই বিনা কারনে ছুটি কাটাননি এবং  তাদের সততা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করায় বিদ্যালয় সভাপতি ও প্রধান শিক্ষকসহ সকলেই তাদের  ভূয়সি প্রশংসা  এবং  দীর্ঘায়ু সুস্থ্য জীবন কামনা করেন।
বিদায়ী বেলায় ইংলিশ গুরু জ্বনাব জাহাঙ্গীর হোসেন আবেগময় হয়ে বলেন-আমি শুরুতেই চির কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মরহুম  মীর দেলোয়ার হোসেন এর প্রতি কারন তিনি আমাকে এই প্রতিষ্ঠানে  শিক্ষকতার মত মহান পেশায় সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ এই কর্মময় পেশায় প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও কর্মকর্তা,কর্মচারি সহ ম্যানেজিং কমিটির সকল পর্যায়ের নেত্ববৃন্দ আমাকে বিভিন্ন সময়ে সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ দিচ্ছি। তিনি আরও বলেন এই স্কুলের সাথে আমার নাড়ীর সম্পর্ক, আমার দুর্দিনে স্কুল আমার পাশে ছিল আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই স্কুলের প্রতি আমার খেয়াল থাকবে,ইনশাআল্লাহ।
বিদায়ী ইংরেজী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন, অফিস স্টাফ মো.আ.মজিদ সিকদার ও আমৃত্যু বিএসসি শিক্ষক মরহুম নুরুল ইসলামের স্ত্রীর হাতে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেন।
ইংরেজী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন এর চাকুরী জিবন-
ইংলিশ গুরু জ্বনাব জাহাঙ্গীর সাহেব অত্র বিদ্যালয়ে ১৯৯৯ সালের ১৭ এপ্রিলে ইংরেজি বিভাগে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ৩ সেপ্টেম্বর ২০২১ তে অবসরে চলে যান। দীর্ঘ এই কর্মময় জিবনে এই শিক্ষক বিভিন্ন সময় অত্র বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন কর্মকান্ডে অত্যান্ত সুনামের সহিত দায়িত পালন করেছেন। তিনি প্রায় এক যুগ ঢাকা বোর্ডের ইংরেজি বিভাগের প্রধান পরীক্ষক এর দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক জীবনঃ
ইংরেজী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন এর পিতার নাম মৃত সোহরাব উদ্দীন। বাড়ি নাগরপুর উপজেলা গয়হাটা ইউনিয়নের  পুগলী গ্রাম।তিনি দুই সন্তান ও দুই কন্যার জনক। তার বড় ছেলে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন, ছোট ছেলে একটি কোম্পানিতে আছেন এবং বড় মেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত  আছেন ও ছোট মেয়ে জাতীয় বিশ্বিবদ্যালয়ে ইংরেজী বিভাগে অধ্যায়নরত আছেন।
 পরিশেষে অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল হাকীম এর পরিচালনায় প্রতিষ্ঠাতা মরহুম মীর দেলোয়ার হোসেন ও অত্র বিদ্যালয়ের বিএসসি শিক্ষক(গনিত) মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় ও বিদায়ী ইংরেজী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন ও অফিস স্টাফ মো.আ.,মজিদ সিকদার এর সু স্বাস্থ্য কামনা সহ সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিদাযী অনুষ্ঠান সমাপ্তি হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।