শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়নি – ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

মানুষকে কল্যাণের পথে আনতে ধর্মীয় আলোচনার দরকার। তাই বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়নি। তাই ওয়াজ মাহফিল চলবেই। তবে ওয়াজ মাহফিলে রাষ্ট্র বিরোধী কোন বক্তব্য বরদাস্ত করা হবেনা বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।
শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ মাঠে মুজিব শতবর্ষ ও মহান ম্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেখসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে পৌর শহরের বোয়ালমারী এলাকায় এফ এইচ দাখিল মাদ্রাসার নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।