শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের অর্থায়নে ৬ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি নতুনহাট বাজারে মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের কার্যালয়ে মাসুদ মৃধার সভাপতিত্বে ৬ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, শিক্ষক এম এ মান্নান, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সহিদ পাইক।
শারীরিক প্রতিবন্ধী মীম আক্তারের বাবা হালিম শিকদার বলেন, বয়সের অনুপাতে আমার মেয়ের শারীরিক বিকাশ ঘটেনি। তাই হাঁটা-চলাও করতে পারে না। অর্থের অভাবে এতদিন মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। মানুষ মানুষের জন্য সেবামূলক সংগঠনের দেওয়া হুইল চেয়ারে বসে আমার মেয়ে এখন একা চলাফেরা করতে পারবে। ওই সংগঠনের সভাপতি মাসুদ মৃধা বলেন, স্বেচ্ছাসেবী এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যেমন, অসুস্থ রোগীদের অনুদান, শি¶ার্থীদের শি¶া উপকরণ প্রদান করা হয়েছে। সর্বশেষ আমরা শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছি। এই কার্যক্রম ভবিষতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।