শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় মরহুম হাজী নূর মোহাম্মদ গাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা (পশ্চিমপাড়া) শামস উদ্দিন ঈদগাহ মাঠে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম হাজী নূর মোহাম্মদ গাজীর নামে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা উদ্বোধন শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আলমগীর সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল্লাহ লিটন, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, ফয়জুল সেরনিয়াবাত, মনির তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, দক্ষিণ শিহিপাশা (পশ্চিমপাড়া) সমাজের সভাপতি সালাউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক কাদের হাওলাদার, ইউপি সদস্য সবুজ বেপারী উপস্থিত ছিলেন।
খেলায় গৈলা শহীদ স্মৃতি দলকে ১-০ গোলে পরাজিত করে ইফ স্মৃতি দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলকে একটি এলইডি টিভি ও পরাজিত দলকেও একটি এলইডি টিভি পুরস্কার প্রদান করেন অতিতীরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।