বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে সাংবাদিক নাসির উদ্দিন বালী’র স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

বরিশালের উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত নাসির উদ্দিন বালী’র স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উজিরপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ওসি মো. আর্শাদ আলী।

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি খানের সঞ্চালনায় প্রয়াত সাংবাদিকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গৌরনদীর সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, খোন্দকার মনিরুজ্জামান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, উজিরপুর বাজার কমিটির সভাপতি সামসুল হক সিদকার, প্রয়াত সাংবাদিকের সহদর গিয়াস উদ্দিন বালীসহ অন্যান্যরা। শেষে প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।