বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

ফলোআপ : আগৈলঝাড়ায় সার পাচারকারী ডিলার জলিলের বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

রাতের আধাঁরে সরকারের ভর্তুকি দেওয়া আগৈলঝাড়া উপজেলায় কৃষকের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার পাশ^বর্তি গৌরনদী উপজেলায় পাচারকালে প্রশাসন ৫০ বস্তা সার জব্দ করার পরে ঘটনা ধামাচা দিতে মরিয়া হয়ে উঠেছে কালো বাজারী ব্যবসায়ি হিসেবে পরিচিত ডিলার জলিল হাওলাদার।
নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য ভর্তুকির সার পাচারের ঘটনায় আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানে থাকার কারণে কালো বাজারী ডিলার জলিল হাওলাদার মামলা থেকে রেহাই পেতে এবং তার লাইসেন্স রক্ষার জন্য স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির কাছে দৌঁড়ঝাপ থেকে শুরু করে মিডিয়াকর্মীদের ম্যানেজের জন্য বিভিন্ন অপতৎপরতা শুরু করেছে।

শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার বাশাইল এলাকায় বসে প্রান্তিক কৃষকরা অভিযোগ করেন, ডিলার আব্দুল জলিল কখনই তাদের চাহিদা মতো সার দেয়নি। এছাড়া প্রায় সময়ই সারের ডিলারের দোকান বন্ধ থাকায় তারা সরকারের ভর্তুকি দেওয়া সার নায্যমূল্যে ক্রয় করতে পারেনা। এর আগেও ডিলার বিভিন্ন সময়ে সার পাচার করে আসছিলো। এছাড়াও লোকমান চাষ মৌসুমে যশোরের নওয়াপাড়া থেকে নিম্ন মানের সার ক্রয় করে সরকারী সার বলে বিক্রি করে আসছে। কৃত্তিম সংকট তৈলী করায়র ফলে চড়ামূল্যে তাদের বাহির থেকে সার ক্রয় করতে হচ্ছে। কৃষকের ভাগ্য বঞ্ছিত করে সার পাচারের ঘটনায় তারা (কৃষক) ডিলার জলিল ও তার ছেলের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, ইতোমধ্যে বিষয়টি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন পাওয়ার পর ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার ও সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ছুটিতে রয়েছেন। তিনি অফিসে যোগদান করার পর এবিষয়ে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের লালচান বেপারীর পুত্র নছিমন চালক মিলন বেপারী জানান, বৃহস্পতিবার রাতে বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদারের পুত্র ফজলুল হক হাওলাদার বাশাইল বাজারের গোডাউন থেকে ৫০ বস্তা ইউরিয়া সার টরকী বন্দরে নেওয়ার জন্য তার নছিমন ভাড়া করেন। তবে সারগুলো যে পাচার করা হচ্ছিলো তা তার জানা ছিলোনা।

সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার জব্দ করা সার নছিমনযোগে গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাচার করছিলেন। পথিমধ্যে গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে থেকে থানা পুলিশের উপস্থিতিতে ৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ইউরিয়া সার জব্দ করে উপজেলা প্রশাসন।

গৌরনদী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সসহ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকাজে জড়িত সার ডিলারের পুত্র ফজলুল হক হাওলাদার। পরে জব্দকৃত সার উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।