বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

র্ষীয়ান আওয়ামী লীগ নেতা খন্দকার আসাদুজ্জামানের ৮৬তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ৮৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে আসাদুজ্জামানের গ্রামের বাড়ি গোপালপুর উপজেলার নারুচীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার আসাদুজ্জামানের কন্যা টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক।
বক্তব্য রাখেন খন্দকার আসাদুজ্জামানের ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, কন্যা তামান্না জামান হক প্রমুখ।
খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।