বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রবীণ আ.লীগ নেতা জাকের আহমদের জানাজা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
বান্দরবানের লামা উপজেলা ও বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী বর্ষিয়ান প্রবীণ আ.লীগ, নেতা ও ডাঃ জাহাঙ্গীর আলম এর শ্রদ্ধেয় পিতা বমু বিলছড়ি ইউনিয়নের (পশ্চিম পাড়া) নিবাসী, সর্বজন শ্রদ্ধেয় জাকের আহমদ মেম্বার (৯০) আর নেই (ইন্না-লিল্লাহ ,,,,,,, ইলাহা রাজিউন)। শুক্রবার (২২ অক্টোবর,২০২১ ইং) ভোররাত ৩.৪৫ ঘটিকার সময় চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে আই,সি,ইউ, এরনএর লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। সেক্ষেত্রে মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে,স্ত্রীসহ অসংখ্য -আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসংগত, তিনি লামা উপজেলা আ.লীগের সাবেক  সভাপতি, বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপদেষ্টা, জনপ্রতিনিসহ ও সামাজিক দায়িত্ব পালন করেছিলেন প্রবীণ এ আওয়ামীলীগ নেতা।
তাঁহার মৃত্যুতে লামা সাংবাদিক ইউনিটি পরিবার গভীরভাবে শোকাভিভূত ও মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আমরা মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করছি।
আরও এ প্রবীণ আ.লীগ নেতার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম ও বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মতলবও শোক প্রকাশ করেছেন। এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিকালে মরহুমের জানাজা অনুষ্ঠিতঃ মরহুম জাকের আহমদ মেম্বার (৯০) নামাজে জানাজা বিকাল ৩.৩০ সময় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালবাসা ও শেষ বারের মত দেখার মানুষের অনুভূতির নয়নে সিক্ত হন। এ সময় জানাজায় অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ৩ জন বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল (উপস্থিত ছিলেন),কক্সবাজার জেলা পরিষদ সদস্য সোলতান আহমদ, বান্দরবান জেলা আ.লী নেতা এ্যাডভোকেট ইকবালুল করিম,লামা পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক।
আরও লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন,লামা উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলবসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। পরে পাশের কবরস্থানে মরহুমের দাফন কার্য শেষ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।