বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ১৩৭ মোটরসাইকেল আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ১৩৭ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ ব্রিজ মোড় ও যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় এবং টিএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় বলেন, নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট না থাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেলগুলো আটক দেখিয়ে চৌগাছা থানায় সোপর্দ করেছে।

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার বলেন, যশোর ট্রাফিক পুলিশ মামলা দিয়ে ১৩৭ টি মোটরসাইকেল থানায় হস্তান্তর করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।