বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আলম ঢালীর সমর্থনে ‘ঢালী সমাবেশ’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

মেহেন্দিগঞ্জের ১১ নং চানপুর ইউনিয়ন পরিষদের সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী লায়ন মাহে আলম ঢালীর সমর্থনে ‘ঢালী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। হানিফ ঢালীর সভাপতিত্বে ও তারেক নিয়ামুল করিম টাট্টু ঢালীর স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে বক্তব্য রাখেন  রবিউল আলম ঢালী, অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, নাসির হাওলাদার, নজির ঢালী, রিপন হাওলাদার, আব্বাস ঢালী, আনোয়ার ঢালী,  জাকারিয়া মিঠু ঢালী, রাকিব ঢালীসহ শতাধিক আলম ঢালী সমর্থক। ২২ অক্টোবর বিকেল ৩ টায় তাঁতী বাজারস্থ এক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নদী ভাঙ্গনরোধ, শিক্ষার প্রসার, ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতার জন্য নিবেদিত ঢালী গোষ্ঠির অকৃতিম সমাজসেবক আলম ঢালী চাইলেই পারতেন আরাম আয়েশে জীবন নির্বাহ করতে, তা না করে ঢালী গোষ্ঠির কথা ভেবে, চাঁনপুরের উন্নয়ন সম্ভাবনার কথা ভেবে গত ৩০ বছর ধরে রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁকে এবার নির্বাচনে বিজয় অর্জনে দল-মত নির্বিশেষে সমর্থন জানানোই হবে বুদ্ধিমানের কাজ; যাতে করে চেয়ারম্যান-এর পদে থেকে ক্ষমতার অপব্যবহারকারী আর অপরাধ-দুর্নীতির সুযোগ না পায়।

এসময় মাহে আলম ঢালী বলেন, আল্লাহর দয়ায় আপনাদের সমর্থন থাকলে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহর স্নেহের হাত আমার উপর থাকলে আমার এবারের বিজয় কোন কুচক্রি মহলই ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।