বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় নও মুসলিম এক সন্তানের জননী গৃহবধুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় নও মুসলিম এক সন্তানের জননী গৃহবধুর রহস্যজনক মৃত্যুর পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানা সংলগ্ন কুয়াতিয়ারপাড় গ্রামে শাহ আলম হাওলাদারের ভাড়া বাসায় স্বামী রিপন বেপারী ও সন্তান নিয়ে বসবাস করত স্বপ্না বেগম (৩০)।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে স্বপ্নাকে বাসার সামনের পুকুরে স্থানীয়রা ভাসতে দেখে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্বপ্নার পারিবারিক সূত্রে জানা গেছে গত ৭/৮বছর আগে আস্কর গ্রামের সুভাষ বিশ্বাসের মেয়ে স্বপ্না নিজের ইচ্ছায় নিজের ধর্ম ত্যাগ করে রিপন বেপারীকে বিয়ে করে। বিয়ের পর থেকে বাবার পরিবারের সাথে তাদের কোন যোগাযোগ ছিল না।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্বপ্নার রহস্যজনক মৃত্যুতে পুলিশ প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করেছে। পোর্ট মর্টেমের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।