বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় অশি^নী কুমার টাউন হলের সামনের সড়কে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিথুন সাহা, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মূখার্জী, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সনাক’র জেলা সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পূস্প চক্রবর্তী, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।