বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে এক ঘন্টার ডিআইজি আফসানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

রেঞ্জের ডিআইজি হিসেবে এক ঘন্টার প্রতীকী দায়িত্ব পালন করেছেন বরগুনা সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আফসানা কবীর। বুধবার বেলা ১১টায় এ দায়িত্ব নিয়ে তিনি বরিশাল বিভাগকে নারীর প্রতি সহিংসতা, বৈষম্যরোধ এবং ধর্ষণ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান তার পাশের আসনে বসিয়ে আফসানা কবীরকে প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ দেন। প্রথমে আফসানা ডিআইজি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হন। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপল¶ে বেসরকারী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার ক্যাম্পেইনের আওতায় সমাজের উচ্চ পর্যায়ের বিভিন্নপদে প্রতীকী দায়িত্ব পালনের মাধ্যমে মেয়েদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। আফসানা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) বরগুনা জেলা শাখার শিশু সাংবাদিক।
ডিআইজির প্রতীকী দায়িত্ব গ্রহণের পর আফসানা নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যরোধ, ধর্ষণ মুক্ত বরিশাল বিনির্মান, ইন্টারনেট ভিত্তিক অসুস্থ মানসিকতার বিনোদনে আসক্ত হয়ে পরা, বিকৃত মানসিকতার বিভিন্ন ধরনের লেখা ও ছবি পোস্ট করাসহ কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা সুপারিশমালা তুলে ধরেন। ডিআইজি এসএম আক্তারুজ্জামান এসব সুপারিশমালা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
এ সময় প্লান ইন্টারন্যাশনালের জেন্টার স্পেশালিস্ট নাসরিন নাহার, বরিশালের এনজিও ব্যক্তিত্ব রহিমা সুলতানা কাজল এবং কাজী জাহাঙ্গীর কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।