বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লামায় সম্প্রীতি ও শান্তি সমাবেশ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ অক্টোবর, ২০২১
দেশের চলমান সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে আজ লামায় সম্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২০ অক্টোবর, ২০২১ ইং) সকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে লামা উপজেলা,শহর ও সহযোগী সংগঠনের আয়োজনে এ  সমাবেশে উপস্থিত ছিলেন  লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।
আরও  উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, জেলা আ.লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দুই  সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান ও নারীনেত্রী ফাতেমা পারুল, জেলা আ. লীগের সদস্য ও কাউন্সিলর জাহানারা বেগম,ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দিন, রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, পৌর আ.লীগের মোঃ রফিক প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গত বৃহস্পতি ও শুক্রবার সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিভিন্ন পুজা মন্ডপে ও লামায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এ ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে গিয়ে কঠোর ব্যবস্থা নেয়ায় সাম্প্রদায়িক অপশক্তি তাদের নীলনক্সা বাস্তবায়নে এগোতে পারেনি। সেক্ষেত্রে আমরাও সবসময় সজাগ রয়েছি। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।