বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

মেঘনা নদীতে জেলেদের হামলায় কোস্টগার্ড সদস্য নিখোঁজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

মা ইলিশ র¶ায় সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানের সময় ট্রলারে হামলা চালিয়েছে জেলেরা। এ ঘটনায় পারভেজ নামের কোস্টগার্ডের একজন সদস্য নদীতে পরে নিখোঁজ রয়েছেন।
তাকে উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরিরা চেষ্টা চলাচ্ছেন। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা। তবে কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিয়ে এখনই কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের একটি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে একদল জেলে ইলিশ শিকার করছিলেন। এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম সেখানে অভিযানে যায়। এসময় জেলেরা কোস্টগার্ডের ট্রলারে হামলা করে। হামলার শিকার হয়ে কোস্টগার্ডের দুইজন সদস্য মেঘনা নদীতে পরে যায়। এদেরমধ্যে একজনকে উদ্ধার করা হলেও পারভেজ নামের একজন সদস্য নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়।

এ বিষয়ে জানতে কোস্টগার্ডের হিজলা জোনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা বলেন, কোস্টগার্ডের সদস্যদের ওপর হামলা এবং একজন নিখোঁজ থাকার বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তারা (কোস্টগার্ড) এ বিষয়ে আমাদের কিছু না বললেও নিখোঁজ সদস্যকে উদ্ধারের অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের ট্রলারে হামলা এবং ইট-পাটকেল নি¶েপ করেছিলেন জেলেরা।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।