বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

মারকাযুল কোরআন সিলেটের কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
সিলেটের অন্যতম দ্বীনি ইসলামী বিদ্যাপীঠ মারকাযুল কোরআন সিলেটের কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর. ২০২১) ১১.৩০ মিনিটে মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আল-মারকায ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মারকাযুল কোরআন সিলেটের স্বনামধন্য প্রিন্সিপাল হাফিজ শেখ মুজিবুর রহমান।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মোশাহিদুল ইসলাম ও হাফিজ মোহাম্মদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের প্রধান অতিথি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে জনগন মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থীবিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দিলওয়ার হোসেন।
উক্ত কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ – বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নাসিমুর রিয়াজ। রেমিট্যান্স যোদ্ধা মাওলানা আতিকুর রহমান মাহফুজ।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী রেজাউল হক এল.এল.বি,।
বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর।
উক্ত কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন মারকাযুল কোরআন সিলেটের স্বনামধন্য শিক্ষা সচিব মাওলানা আব্দুল হাই আল-হাদী। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।