বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
সারা দেশের  ন্যায় প্রথম বারের মত টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে  স্মরণ সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮অক্টোবর) সকালে বিদ্যালয়ের হল রুমে সুযোগ্য প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান এর সভাপতিত্বে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের মর্মান্তিক স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায়  ধর্মীয় শিক্ষক মাওলানা মো.হাকীম মিয়ার পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করা হয়।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।