বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে ‘শহীদ শেখ রাসেল’ দিবস পলিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

‘‘‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দিবস হিসেবে প্রথম বারের মতো যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘শহীদ শেখ রাসেল’ দিবস।
দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে দশটায় জাতির পিতার কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে দিবসের তাৎপর্যতুলে তুলে ধরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু, থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সমবায় অফিসার কামরুজ্জামানসহ প্রমুখ। পরে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথীরা।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে শহীদ শেখ রাসেলের ৮৭তম জন্মদিন ও জাতীয দিবসে তাঁর প্রতিকৃত্তিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন দলের নেতৃবৃন্দ। পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় শেখ রাসেলের জীবনীর উপর বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সদস্য আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
পরে শহীদ শেখ রাসেল, জাতির পিতাসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।