বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

লামায় ১৯ চেয়ারম্যানসহ সংরক্ষিত ও সাধারন সদস্য পদে ২৮৯ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
বান্দরবানের লামা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ১৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫জন ও সাধারন সদস্য পদে ২২৪জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার ১৭ অক্টোবর নির্ধারিত সময়ে স্ব স্ব রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ২য় ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাছাই বাছাই ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, সরই ইউনিয়নে মনোনয়নপত্র জমাদানকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ইদ্রিছ কোম্পানী ও স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ। এছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৯জন ও সাধারন সদস্য পদে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফাইতং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ওমর ফারুক, স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের, আবদুল জলিল ও মো. শহিদুল্লাহ। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারন সদস্য পদে ৩১ জন মনোনয়নপত্র জমা দেন।
গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী বাথোয়াইচিং মার্মা ও স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল মিয়া। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন ও সাধারন সদস্য পদে ২৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লামা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী মিন্টু কুমার সেন ও স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল, রবিউল হোসেন ভুঞা। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬জন ও সাধারন সদস্য পদে ৩০জন মনোনয়নপত্র জমা দেন।
ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নুরুল হোছাইন, জাতিয় পার্টি সমর্থিত মো. খোরশেদ আলম, স্বতন্ত্রী প্রার্থী মো. জাকের হোসেন মজুমদার, মো. ওমর ফারুক। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন ও সাধারন সদস্য পদে ৩৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন কোম্পানী ও স্বতন্ত্র প্রার্থী রশিদ আহমদ। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারন সদস্য পদে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রুপসীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাচিংপ্রু মার্মা ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারন সদস্য পদে ৩৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন ১৯জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারন সদস্যপদে ২৮৯ জনের মনোনয়নপত্র জমাদানের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভারে পরিচালনার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ৩ জন সরকারি কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে দাযিত্ব পালন করছেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।