বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এর সম্মানিত পিতার মৃত্যুতে ছাত্রশিবিরের শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সম্মানিত পিতা জনাব মিয়া আব্দুল হামিদের (৯২) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, তাঁর ইন্তেকালে জাতি একজন সফল, সাহসী ও দেশপ্রেমিক নাগরিককে হারালো। দেশ ও ইসলামের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। ইসলামী আন্দোলনের পথ কঠিন পথ তা জেনেও তিনি তার সকল সন্তানদের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছেন এবং নিজেও জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের পথে অটল অবিচল ছিলেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ তাঁর সন্তানরা বার বার জুলুম নির্যাতনের শিকার হলেও তিনি পিতা হিসেবে দৃঢ়তার পরিচয় দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গত ৬ সেপ্টেম্বর থেকে  কারাগারে বন্দী থাকায় মিয়া গোলাম পরওয়ার পিতার জীবনের শেষ দিনগুলোতে তাঁর কাছে থাকতে পারেননি। তাঁর ইন্তেকালে ছাত্রশিবিরের সকল জনশক্তি শোকাহত। তিনি ছাত্রশিবিরের আমৃত্যু শুভাকাঙ্ক্ষী ছিলেন। ছাত্র অঙ্গনের এই অবিচল কাফেলাকে নিয়ে তিনি সব সময় স্বপ্ন দেখতেন ও দোয়া করতেন। ছাত্রশিবিরের প্রতি তাঁর এই ভালোবাসা শিবির শ্রদ্ধার সাথে স্মরণ করবে,ইনশাআল্লাহ। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল নেক আমলকে কবুল করুন।
উল্লেখ্য, তিনি ১৭ অক্টোবর বেলা ১.০০ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।