আলমডাঙ্গা হারদী ইউনিয়নের কৃষক লীগের ১নং ওয়ার্ড কমিটি গঠন।সহিদ মালিথা সভাপতি ও মানিক মন্ডল সম্পাদক নির্বাচিত হয়েছে।গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে হারদী কৃষি ক্লাব মাঠে এই সম্মেলন অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তারিক হাসান পলাশের ,সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কৃষক লীগের সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও কৃষক লীগের যুগ্ম আহবায়ক সাহাবুল হক,আলমডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা,জেলা কৃষক লীগের সাংগাঠনিক সমবপাদক মাহফুজুর রহমান,জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সামছাদ রানু, ,উপজেলা কৃষক লীগের সহসভাপতি কওছার আলী।পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের উপস্থাপনায়,আরও উপস্থিত ছিল,আমান আলী,আজিজুল হক,রজব আলী,আসকার মিয়া,জসিম উদ্দিন,নাজমুল ইসলাম,আসাদুল,সলক,সাইফুল ইসলাম,মন্টু মিয়া,মান্নান মিয়া,প্রচার সম্পাদক নজরুল ইসলাম,আনিসুজ্জামান,হালিম,ফিরোজ হোসেন,বাবলু মিয়া,মোঃ প্রান্ত,টগর,ওসমান,সোহান প্রমুখ।সভায় সর্বসম্মতি ক্রমে ১ নং ওয়ার্ডে মোঃ সহিদ মালিথা কে সভাপতি ও মোঃ মানিক মন্ডল কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।সভা শেষে কৃষকলীগ নেতা হারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাহাবুল হকের পক্ষে মটর সাইকেল শোভা যাত্রা অনুষ্টিত হয়েছে।এসময় প্রধান অতিথি বলেন শাহাবুল হক যদি নৌকা পায়, তাহলে আমরা ঐক্যবদ্ধ ভাবে তার পক্ষে কাজ করব,যদি না পায়,তাহলে যেই নৌকা পাক আমরা সকলে তার পক্ষে কাজ করব।
#চলনবিলের আলো / আপন